নওগাঁয় ‘ডেভিল হান্টে’ আওযামীলীগের নেতা সাইফুল নাশকতার মামলায় গ্রেপ্তার

উজ্জ্বল কুমার জেলা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমানের নেতৃত্বে ‘ডেভিল হান্ট’ অভিযানে অংশ নিয়ে এসআই সাহিদুল ইসলাম, এএসআই মিজানুর রহমানসহ পাঁচ সদস্যের একটি বিশেষ দল উপজেলার চকগোপাল স্কুলসংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার সাইফুল ইসলাম মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল থেকে মেম্বার নির্বাচিত হয়েছিলেন।মান্দা থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031