ময়মনসিংহে ৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা, ছেলে আটক

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: রবিবার (০১ জুন ২০২৫) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকাস্থ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর চট্টগ্রাম হতে নেত্রকোণাগামী শামীম এন্টারপ্রাইজ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক ব্যবসায়ী ১/ ফরিদ আলম (৪৯), পিতাঃ দ্বীন মোহাম্মদ, মাতাঃ ছালেমা খাতুন, ২/ নুর মোহাম্মদ (২২), পিতা- ফরিদ আলম, মাতা- তৈয়বা বেগম, উভয়ের সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা- উখিয়া , জেলা- কক্সবাজার (৫,০০০+৪,৮৬০)=৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেটসহ আটক করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031