ময়মনসিংহে র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রবিবার (১ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহে র‍্যাব-১৪-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২)কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শনিবার ৩১ মে ২০২৫ রাত অনুমান ১১:৩০ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, বগুড়াকে উদ্ধার করা হয়।অপহরণকারী চক্রের সদস্য মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, ময়মমনসিংহ,মিরাজ খাঁ  (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ,সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, ফরিদপুর,মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা,থানা-গৌরীপুর, ময়মনসিংহ, মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, মালিবাগ রেলগেইট, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা, মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা- গৌরীপুর,ময়মনসিংহ,মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, ময়মনসিংহ,মোঃ মোতালিব (৩৬), পিতা- মৃত নবী হোসেন, তাতখোড়া,থানা-গৌরীপুর, ময়মনসিংহ দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়,

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031