পাঁচবিবি পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ আজ ৩১ মে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পাঁচবিবি পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবু হাসান আজাদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন সবক্ষেত্রে ইসলামের বিধান প্রতিষ্ঠা করাই হবে প্রকৃত সফলতা। তিনি সকল কর্মীদের উদ্দেশ্যে দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং আগামীর নির্বাচনে সংগঠনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউ করিম এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তাঁরা বলেন, “শিক্ষা বৈঠক হলো কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক প্রশিক্ষণের মাইলফলক। এর মাধ্যমে কর্মীরা কেবল জ্ঞানে সমৃদ্ধ হয় না, বরং ইসলামী আন্দোলনের প্রতি তাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়।রাওআলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার, পৌর আমীর আবুল বাশার এবং অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ দানিয়েলচৌধুরী।তাঁরা কুরআন ও সুন্নাহর আলোকে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং কর্মীদের আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031