করটখিলে আতাউর রহমান হুমায়ুন এর জায়নাজায় হাজারো মানুষের উপস্থিতি

এমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সুপরিচিত করটখিল মুন্সী বাড়ির বাসিন্দা আতাউর রহমান হুমায়ুন গতকাল স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি করটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ২৯ বছরের সেক্রেটারি, দারুল ফালাহ দাখিল মাদ্রাসার জমিদাতা, মানুষ মানুষের জন্য অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য, করটখিল দিঘীরপাড় বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জানবাজ সহযোগী ছিলেন। বাদ মাগরিব তার জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলার আমির হযরত মাওলানা মহিউদ্দিন হাসান, শাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা ফজলুল করীম, মাওলানা জাহাঙ্গীর আলম সহ সকল দলমতের হাজারো মানুষ। জায়নাজা শেষে করটখিল কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে আতাউর রহমান হুমায়ুন এর দাপন সম্পন্ন হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031