ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নারীসহ নিহত ৩

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মোঃ সবুজ (৩৫), একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় স্থানীয়রা আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031