বারহাট্টায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত নেত্রকোনার বারহাট্টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৮ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শুরুতেই বর্ণাট্য র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ খবিরুল আহসান।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাঃ তন্বী হাওলাদার। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর  রহমান,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সচিব মোফাজ্জল হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস,এম গোলাম হোসাইন,বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোসরেকুল ইসলাম মনির,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বিদ্যুৎ মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ নার্সরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও  প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031