জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল ছুরিকাঘাতে নিহত

আল আমিনজয়পুরহাট প্রতিনিধি :::  জয়পুরহাট: জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. পিয়াল (২৮), শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় পিয়ালকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াল ইসলামনগরের বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তার স্বজনরা অভিযোগ করেছেন, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পিয়াল এই অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করায় এর আগেও তিনি একাধিকবার হামলার শিকার হন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার পর ইসলামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031