হ্নীলা যুবদল নেতা মোঃ আকরাম ১লক্ষ পিস ইয়াবা সহ আটক

নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের উখিয়া( ৬৪) বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা সহ ১ ব্যাক্তিকে আটক করেছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনের দায়ে হ্নীলা ইউনিয়নের ৩ নংওয়ার্ড সুলিশ পাড়া এলাকার রবিউল হোসেন আনছারের ছেলে মোঃ আকরাম( ২৯)আটক করে। আটককৃত আকরাম হ্নীলা ইউনিয়ন ৩ নং সাংগঠনিকওয়ার্ড শাখা যুবদলের আহবায়ক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেছেন মাদক পাচারকারীর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়বিজিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা মটর সাইকেলটি থামানোর চেষ্টা করে। পরে মটর সাইকেলটি তল্লাশি করলে এই সব মাদক পাওয়াযায় বলে নিশ্চিত  করেছেন।
এ ব্যাপারে আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031