রাধানগর ইউনিয়নে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে নিজ বাসায় শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে ) রাত ২ টায় সাপের কামড়ের পর রাত ৩:৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮)। পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031