দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃ’ত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের ভাঙ্গাব্রিজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যায়। নিহত আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের ভাউসাম গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে আনোয়ার দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে নিজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ট্রাকটি জব্দে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশের সুরতহাল করা হচ্ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031