আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

২৫ মে, রবিবার বিকেলে আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। আলাউদ্দিন আহমেদ পাঠাগার ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলা ঘটে।আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মিলিয়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি গোলাম রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক পিন্টু রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, চিকিৎসক ও সমাজকর্মী ডা. আব্দুল্লাহ আল মামুন, কবি আতিকুর ফরায়েজী, কবি সিদ্দিকুর রহমান ও সাহিত্যিক পলাশ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অহর আলী, শিবু ধর, রাকিব উদ্দিন রনি, কবি হারুন অর রশীদ আকাশ, গবেষক খাইরুল ইসলাম এবং সাহিত্যিক জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র। বক্তারা তাঁদের বক্তব্যে নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ, সাম্যবাদ এবং জাতিগত সম্প্রীতির মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় কবি, সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরিশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। নজরুল জন্মজয়ন্তীর এমন আয়োজন আলমডাঙ্গার সাহিত্য-সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031