হিজলায় ফয়জুল উলুম রশিদিয়া মাদরাসার দ্বন্দ্বের অবসান

মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল উলুম রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুস সাত্তার ও ইসলামি শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মনির উল হকের সাথে দ্বন্দ্বের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ইসলামি আন্দোলনের উপজেলা দায়িত্বশীল নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাদের মধ্যে সমঝোতা করে। এবং মনির উল হক তার ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেন। জানাজায় অল্প দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক উন্নতি করেছে।যা একটি কুচক্রী মহল মেনে নিতে পারেনি।তাই এই প্রতিষ্ঠানে বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় । মুহতামিম আব্দুস সাত্তার ও মনিরুর ইসলাম বাংলাদেশ ইসলামি আন্দোলনের রাজনীতি করেন।তাদের মধ্যে সংগঠনের বিষয়ে বিরোধ সৃষ্টি হয়।এ সুযোগে একটি মহল ফয়জুল উলুম রশিদীয়া মাদ্রাসা ও মুহতামিমের বিরুদ্ধে মনিরুল ইসলামের দ্বারা অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশ করায়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হিজলায় ফয়জুল উলুম রশিদিয়া মাদরাসার দ্বন্দ্বের অবসান

25 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com