ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ‘ভূমি মেলা ২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছ। রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ আলী, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, জনস্বাস্থের সহকারী প্রকৌশলী। উদ্বোধনী অনুষ্ঠানে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন এবং সেবা গ্রহণে উৎসাহিত করা হয়। ভূমি সেবার ডিজিটালাইজেশনের গুরুত্ব এবং জনগণের ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এসময় ভূমির নামজারি, খাজনা, অনলাইন সেবা ও জমির সুরক্ষা, পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031