পাইকগাছায় ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এম জালাল উদ্দীন:পাইকগাছা ::”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় ৩ দিন ব্যাপী ভুমি মেলা-২০২৫ এর উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী শেষে ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব ও মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল ইসলাম,মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইদ্রিসুর রহমান, পিআইও রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব।  এসময়ে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুুন, ইউআরসি ইন্সট্রাক্টের ঈমান উদ্দীন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও ভুমি মেলা-২০২৫ এর অনুষ্ঠান শেষে ভুমি অফিসে সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামস্থল “আস্থা” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উল্লেখ্য, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, ভূমি আড্ডা ও একটি বুথ স্থাপন করে নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। মেলাটি ৩ দিন ব্যাপী-আগামী ২৭ মে পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031