মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসীরোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় এবং খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হলেন, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ(১৯) । তিনি ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি। গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে প্রায় ৩টার দিকে মিজান নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যান নাহিদ। চুরির সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওসি রইস উদ্দিন জানান, চুরির ঘটনায় গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নাহিদকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আটক হওয়া নাহিদ (১৯) গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের বাসিন্দা ও জিয়া ডাক্তারের ছেলে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

25 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com