জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে খাস জমিতে মাটি রাখার ঘটনায় একজনের মুচলেকা প্রদান।

জীবননগর চুয়াডাঙ্গা:::চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা মোঃ আবু জাফর সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে মাটি রাখার দায়ে নিজের দোষ স্বীকার করে লিখিত মুচলেকা প্রদান করেছেন।জানা গেছে, আবু জাফর তাঁর ব্যক্তিমালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় কিছু মাটি সরকারি খাস জমিতে সংরক্ষিত রাখা হয়। বিষয়টি জানতে পেরে তিনি স্বপ্রণোদিত হয়ে সহকারী কমিশনার (ভূমি), জীবননগর বরাবর একটি মুচলেকা জমা দেন।মুচলেকায় তিনি উল্লেখ করেন, “সরকারি খাস জমিতে মাটি রাখা একটি আইনগত অপরাধ, যা অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হয়েছে। ভবিষ্যতে এমন কাজ পুনরায় করবো না এবং অচিরেই খাস জমি থেকে মাটি অপসারণ করবো।”এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, “এ ধরনের সচেতনতা ও আত্মস্বীকৃতি অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”স্থানীয় প্রশাসন আবু জাফরের এ ধরনের দায়িত্বশীল আচরণকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031