কালাইয়ে উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন উপজেলা যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা। অনুষ্ঠানটি উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “যুব সমাজই একটি জাতির চালিকাশক্তি। সঠিক আদর্শ, নীতি ও শিক্ষায় তাদের গড়ে তুলতে পারলেই ভবিষ্যৎ বাংলাদেশ হবে সুন্দর ও আদর্শ রাষ্ট্র। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তরুণদের মাঝে শিক্ষামূলক ও নৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ত শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা তরুণ কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণে উদ্বুদ্ধ করেন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালাইয়ে উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

25 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com