ছাত্রশিবিরের পাঁচবিবি সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে আজ শনিবার, ২৪ মে ২০২৫ সকাল ৮টায় ছাত্রশিবিরের উপজেলা কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী  ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার  আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাছাইকৃত কর্মীদের আদর্শিক শিক্ষায় সুসংগঠিত করা, তাদের মধ্যে ইসলামী আন্দোলনের স্পষ্ট দিকনির্দেশনা প্রদান এবং দায়বদ্ধতা সৃষ্টিই এই কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতন ও আত্মত্যাগে প্রস্তুত কর্মীবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি বলেন, একজন আদর্শ কর্মীকে হতে হবে চারিত্রিকভাবে দৃঢ়, আদর্শিকভাবে স্পষ্ট এবং সাংগঠনিকভাবে দক্ষ। এই ধরনের কর্মীই আন্দোলনের প্রকৃত শক্তি।” তিনি কর্মীদেরকে নিজ নিজ এলাকার মানুষের আস্থা অর্জনের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের থানা এইচ.আর.ডি সম্পাদক জাকির হোসেন, বাগজানা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ, পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল-বেরুনী প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মীদের মাঝে ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক ও সাংগঠনিক কার্যক্রমের উপর দিকনির্দেশনামূলক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031