আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক এবং বালিঘাটা ইউনিয়নের গ্রাম আদালতের ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য মামুনুর সরদার রাশেদুল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, লতীহাটি দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাসার এবং সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি ক্যাম্প কমান্ডার। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ