তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সুনামগঞ্জে আলোচনা সভা

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: “নিজের দায়িত্ব নিজে নেব, তারুণ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ এবং সঞ্চালনায় ছিলেন তথ্য অফিসার শুভ সুমন রায়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, “তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারুণ্যের শক্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণে অবদান রাখা।” সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহনুর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শতাব্দী ভট্টাচার্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও তরুণ প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031