আলমডাঙ্গা পৌর মাছবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এম সনজু আহমেদ : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার মাছবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত ও পণ্যের সঠিক মূল্য তালিকা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে, ইলিশ মাছ বিক্রেতা আব্দুল মজিদকে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকার কারণে ৬ হাজার টাকা, ইসমাইল নামের আরেক মাছ ব্যবসায়ীকে একই ধারায় ২ হাজার টাকা, এবং জিন্নাত আলী নামের আরেক ব্যবসায়ীকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ‘লুক আপ গার্মেন্টস’ নামের একটি শোরুমকে পণ্যের সঠিক মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন না করায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের যৌথ বাহিনীর একটি বিশেষ টিম এবং আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মোঃ মাহফুজ রানা। ভূমি কমিশনার আশীষ কুমার বসু বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ফুটপাত দখল করে দীর্ঘদিন যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককেই সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031