হরিণাকুন্ডুতে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশদ আলোচনা করা হয়। সোমবার (১৯ মে) সকাল ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতায় ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো)’-এর দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নে হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. তারিক উজ জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আইসিটি অফিসার ওয়াশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কোর্স পরিচালক মেহেদী হাসান, কোর্স সমন্বয়ক আহমদ হোসেন, এবং হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরুল কায়েস। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শতাধিক কিশোরীর মধ্যে স্যানেটারি ন্যাপকিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূল

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031