জামালগঞ্জের কৃতিসন্তান মাহবুবুর রহমান থাকবে সিলেট বিভাগের সমন্বয়ক দায়িত্বে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: ::  রাজধানী ঢাকায় ২৭ ও ২৮ মে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনীতি: ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনীতি: অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’–এ সিলেট বিভাগের দায়িত্বে থাকছেন জামালগঞ্জের কৃতিসন্তান মাহবুবুর রহমান সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দুই দিনের সম্মেলন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট বিভাগের জেলা ও মহানগর নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয়ক হিসেবে কাজ করবেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান সরকার। সিলেট বিভাগের সমন্বয়ক মনোনয়ন পাদস্থ করে ১৫ মে ২০২৫ তারিখে এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নয়নের পাশাপাশি মৌলভীবাজার জেলার যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সিলেট জেলা যুবদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক মোঃ মকসুদ আহমদকেও সহ–সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, মাহবুবুর রহমান সরকার পূর্বে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জামালগঞ্জসহ বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031