কালিদাসপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত: জামায়াত প্রার্থীর পক্ষে জনমত গড়ার আহ্বান

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কালিদাসপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার বাদ এশা কালিদাসপুর উত্তরপাড়ায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. বিলাল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. আসাদুল হক, উলামা বিভাগের পরিচালক মো. নূর ইসলাম, ওয়ার্ড সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং ওয়ার্ড সেক্রেটারি মো. বেলাল হোসেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মো. রনি (মাস্টার)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করছে। আসন্ন জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে সকলকে একযোগে জনমত গড়ে তুলতে হবে।” বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031