সালথায় ৭০০ পিচ ইয়াবাসহ সহ একজনকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ

মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রমজান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ই মে) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ১৪ই মে গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া রমজান নারানদিয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, রমজান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে, রমজান মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী, রমজান মোল্লাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031