জয়পুরহাট সদরের হরিপুর গ্রামে মরহুম আতাউর রহমানের জানাযা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি :: আজ ১৫ মে/২৫ বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর গ্রামে রাজমিস্ত্রী হিসেবে পরিচিত মরহুম আতাউর রহমানের (রাজ মিস্ত্রি) নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, মরহুম আতাউর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি শুধু একজন দক্ষ রাজমিস্ত্রী ছিলেন না, বরং এলাকার মানুষের মাঝে একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন মূল্যবান সমাজসেবককে হারালাম। তিনি আরও বলেন, মরহুমের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ্‌র কাছে দোয়া করি, তিনি যেন আতাউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031