তেঁতুলিয়ায় ভ্যানের ধাক্কায় পিডিবিএফ কর্মীর মৃ ত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্যানগাড়ির ধাক্কায় আইনুল হক (২৯) নামে পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক মাঠ কর্মী মারা গেছেন। বুধবার (১৪ মে) সন্ধ্যার দিকে বাংলাবান্ধা মহাসড়কের বাবুয়ানি জোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইনুল হক উপজেলার তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের আব্দুল গনির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আইনুল হক। এ সময় গাছ ভর্তি ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি হঠাৎ করে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনুল হক নিয়মিত দায়িত্ব পালন করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।’ তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান আলী জানান, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সড়ক দুর্ঘটনা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031