ভোলাহাটে পরিচিত সমাজসেবী রনি মাস্তান আর নেই

ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার বজরাটেক আলিশাহাসপুরের পরিচিত মুখ, আল আমিন হোটেলের পরিচালক এবং কলেজ মোড়ের ব্যবসায়ী মোঃ রনি মাস্তান (সাইফুদ্দিন মাস্তানের বড় ছেলে) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক বিকাল ৪টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, প্রয়াত রনি মাস্তান একজন সদালাপী, মানবিক গুণের অধিকারী ও সমাজ সচেতন মানুষ ছিলেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আগামীকাল বাদ জোহর নিজ এলাকা আলিশাহাসপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বড় ভাই মামুন এবং পুত্র Muhammad AS Naim সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031