নাচোলে আশা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা:  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আশা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে)সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে এ মতবিনিমেষে ভাবা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশা’র নাচোল অঞ্চলের রিয়ালিয়া ম্যানেজার আশরাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র রাজশাহী সদর শিক্ষা অফিসার সারাবান তুহুরা, রাজবাড়ী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া সহ আশার অন্যান্য কর্মকর্তাগণ। আশা শিক্ষা কর্মসূচীর আওতায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ৯০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031