চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার (১২ মে ২০২৫) সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিগণ সভায় অংশ নেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার, চোরাচালান প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান ও মামলাসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031