নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মোঃ রমজান হোসেন  ; নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা আরশেদ আলী (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ভাতিজা সুমনকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আজ সোমবার (১২ মে) নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার (১২ মে) সকালে আরশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। এমন সময় আরশেদ আর সুমন কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সুমন রাগান্বিত হয়ে চাচা আরশেদের মাথায় হাঁসুয়া দিয়ে পেছন থেকে উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। অন্যদিকে আটক সুমনের দাবি, তাকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031