ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে দুই জনের মৃ’ত্যু

আবুল কালাম আজাদ : ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দু’জন নিহত হয়েছেন। রবিবার ১১ মে ২৫ দুপুর ৩টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সজীব (২৩) ও সুরুজ মিয়া (৬০)। সজীব বাড়েরা এলাকার আব্দুল মজিদের ছেলে ও সুরুজ মিয়া মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে। ঘটনার সততা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। সজীবের চাচা মোঃ আজাদ জানান, সজীব গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ে গাছটি উপড়ে যায়। এতে সে চাপা পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। সুরুজের ভাতিজা রাসেল জানান, সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ে গাছের একটি ডাল ভেঙে তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031