জামালগঞ্জে পাগল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করলো সাপোর্ট হিউম্যানেটি

মো. শাহীন আলম : সুনামগঞ্জের জামালগঞ্জে “সাপোর্ট হিউম্যানেটি জামালগঞ্জ” এর উদ্যোগে পাগল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব এর পরিপূর্ণ আর্থিক সহযোগিতায় এবং সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন হয়। খাবার বিতরণ কার্যক্রমটি জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে শুরু করে কারেন্টের বাজার, সেলাইয়া, চাঁনপুর ও নতুন পাড়া পর্যন্ত বিস্তৃত ছিল। পাগল ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি সদস্য মুমিন মিয়া, সংগঠনের সভাপতি নিজাম চিশতী, সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁনসহ আরও অনেকে। সংগঠনের সভাপতি নিজাম চিশতী বলেন, “আমরা সব সময় আমাদের হাসি-খুশি পাগল ও অসহায় মানুষদের সঙ্গে ভাগ করে নিতে চেষ্টা করি। আমি আবু তাইয়্যিবকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য এবং তার পরিবার ও সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই। সাধারণ সম্পাদক আবু তাইয়্যিবও সকলের কাছে তার পরিবার ও সন্তানদের জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031