নওগাঁয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মোঃ রমজান হোসেন  ;নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান (কিশোর) কে পাহাড়পুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ।
আবু হাসনাত মিজানুর রহমান (কিশোর) উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৪৮,নওগাঁ-৩ আসনের (মহাদেবপুর-বদলগাছি) সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের ঘনিষ্টজন হিসাবে পরিচিত ছিলেন তিনি।থানা পুলিশের সূত্রে জানা গেছে , আবু হাসনাত মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিবার্চিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণ মামলা ও
নওগাঁ সদর থানায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ আছে বলে জানা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ নভেম্বর গোঁবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ রাতেই থানায় একটি বিস্ফোরণ আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031