পাঁচবিবিতে মাদকবিরোধী সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হলো পুটারবিলে

আল আমিন : উদয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠন (YBSSS)-এর উদ্যোগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুটারবিল, বালিঘাটায় অনুষ্ঠিত হলো “মাদকবিরোধী সেমিনার-২০২৫”। বিকেল ৫টায় শুরু হওয়া এ আয়োজনে বক্তারা বলেন মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন মোঃ আরিফুল ইসলাম সার্কেল এসপি পাঁচবিবি থানা।
তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ মইনুল ইসলাম অফিসার ইনচার্জ পাঁচবিবি থানা মোঃ সাইদুর ইসলাম — প্রভাষক, ডুগডুগিহাট বিএম কলেজ ,মোঃ আহসান হাবিব — অধ্যাপক , সড়াইল কলেজ, মোঃ মামুন সরকার রাশেদুল — সদস্য, ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদ, মোঃ শামীম আহমেদ — বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ নয়ন প্রধান যুগ্ন আহবায়ক ছাত্রদল পৌর শাখা সবার বক্তব্যেই মাদককে “জাতির ভবিষ্যতের ঘাতক” হিসেবে অভিহিত করে তা নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভাপতিত্ব করেন: মোঃ সোহাগ পারভেজ, প্রতিষ্ঠাতা ও সভাপতি, উদয়মান বাংলাদেশ (YBSSS)। তিনি বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ। সেমিনারে শতাধিক স্থানীয় নাগরিক, ছাত্র-যুবক ও সমাজসেবী উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন YBSSS ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031