আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সম্মাননা প্রদান

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। তিনি বলেন, “শিশুদের প্রতিভা বিকাশে, শিক্ষার উন্নয়নে ও শিক্ষক-কর্মকর্তাদের অনুপ্রেরণার লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষা পদক প্রদান করছে। একমাত্র শিক্ষকরাই পারে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে।” বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম কামাল, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও শিক্ষা অনুরাগী জান মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিস উদ্দিন, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, শিক্ষক সমিতির সভাপতি ইকবাল উদ্দিন আহমেদ, সম্পাদক হাফিজুর রহমান, প্রধান শিক্ষিকা জিন্নাতুল আরা, শিক্ষক রুহুল আমিন, জহুরুল হক, আমিনুল ইসলাম ও মাজেদুল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জন শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক: মোঃ নাসির উদ্দিন এটম (আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়) শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা: মোছাঃ জিন্নাতুল আরা (বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক: আহসান কবির (আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়) শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা: মোছাঃ নাফিউন নেসা (মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়) শ্রেষ্ঠ বিদ্যালয়: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (পদক গ্রহণ করেন প্রধান শিক্ষক হারিস উদ্দিন) শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক: মাসুদ রানা (পারকুলা মোনাকষা প্রাথমিক বিদ্যালয়) শ্রেষ্ঠ কর্মচারী: সমিরন বিশ্বাস (উচ্চমান সহকারী, উপজেলা শিক্ষা অফিস) শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার: জিএম কামাল এছাড়াও ১২ জন শিক্ষার্থীকে জাতীয় শিশু পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম রেজা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031