আমার নাম ব্যাবহার করলে তাকে গ্রেপ্তার করুন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত

হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন|  বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভিরহাট লঞ্চঘাটে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করতে আসেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৯ মে) সকাল ১১টায় এ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি উন্নয়নের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি সাফ জানিয়ে দেন, কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো কাজ করতে আসে, সে ভাগ্নে-ভাতিজা বা আত্মীয় যেই হোক, তাকে আটক করে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিতে হবে। এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর নির্দেশনাও প্রদান করেন তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ বছরে হিজলা উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। মৌলভিরহাট আমার জন্মস্থান হওয়ায় এর উন্নয়ন করা আমার দায়িত্ব। নদীতে চর জেগে যাওয়ায় নৌযান চলাচলে সমস্যা হচ্ছে, তাই এই লঞ্চঘাটটি পুনরায় চালুর প্রয়োজন । তিনি আরও জানান, স্থানীয় জনগণের মতো আমিও চাই এই ঘাট চালু হোক। এই উন্নয়ন প্রকল্পে কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে না। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার, হিজলা থানার অফিসার ইনচার্জ, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ অহিদুজ্জামান,কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সফরের মাধ্যমে একদিকে যেমন হিজলার উন্নয়ন পরিকল্পনার গতি বাড়বে, অন্যদিকে নাম ভাঙিয়ে প্রভাব খাটানো অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের মনোভাব আরও কঠোর হবে বলে আশা করা হচ্ছে। ড্রেজিং পরিদর্শনের পর তিনি হিজলা উপজেলা পরিষদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031