মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তৌহিদ : মাগুরা জেলার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে বরিশাটের মদিনা স্যানেটারী কারখানার সামনে ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম। ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন মোল্লার সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলার সেক্রেটারী মুজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা অলিউর রহমান,শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী,শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হুসাইন, রিকশা- ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারাী হাফেজ মাওলানা আবুল হাসানসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের ইসলামীর এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031