চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ৩ দিন পর লা’শ উদ্ধার

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বার ওয়ার্ডের বালুবাগান এলাকায় নিজ বাড়ি থেকে মইনুল বারী(৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাড়িটি বালু বাগানের ৪ নাম্বার গেট সংলগ্ন এলাকায় অবস্থিত।বৃহস্পতিবার (৮ মে) রাজশাহীর সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে প্রয়োজনীয় নমুনা ও আলামত সংগ্রহ করে। পুলিশ জানাই বুধবার রাতে মৃতের বাড়ির পাশ থেকে দুর্গন্ধ ছাড়ালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। বাড়িটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মইনুল বারীর বোন শামীমা আক্তার জানান, তিন দিন আগে ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর তাকে ফোনে না পেয়ে তার ছেলেকে বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়। বাড়ির বাইরে থেকে দুর্গন্ধ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মইনুল বারী ঢাকায় ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ছিলেন। প্রায় ১৬ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। তার এক কন্যা সন্তান রয়েছে, যিনি ঢাকায় পড়াশোনা করেন। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। দরজায় তালা ঝুলছিল। পরে রাজশাহী থেকে ক্রাইম সিন ইউনিট ডেকে আনা হয়। লাশটি খাটের উপর শোয়া অবস্থায় পাওয়া গেছে। তিনি আরো বলেন, মৃতের পরিবার সূত্রে জানা যায়, তিনি হৃদরোগে ভূগছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031