ইঞ্জিন চালিত ভটভটি উল্টে চাপা পড়ে শিমুল (৪০) নামে একজন নি’হত হয়েছে

এ ঘটনায় আ’হত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভর তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল জেলার রানীনগর উপজেলার পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝায় একটি ইঞ্জিন চালিত ভটভটি আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উল্টে যায়। এসময় এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভটভটি চালক ইয়ামিন এবং বেলাল হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত ভটভটি এবং মালামাল রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031