কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক

শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৬ মে) দুপুর আনুমানিক ১টার দিকে টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাব্বি। আহতরা হলেন ইফাদ ও জাহিদ। তিনজনই কালিহাতী উপজেলার রামপুর হলপাড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি, ইফাদ ও জাহিদ একটি মোটরসাইকেলে রামপুর থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইফাদ ও জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে যান, ফলে তিনজনই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় মগজ বেরিয়ে আসে বলেও জানান এক প্রত্যক্ষদর্শী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031