কুড়িগ্রামে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন সাময়িক চলাচল বন্ধ

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি | সোমবার (৫ মে) বিকেলে রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর খেজুরতোলা উত্তরবঙ্গের যাদুঘর মোড় এলাকায় একটি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি অপ্রত্যাশিতভাবে একটি বিকট শব্দের সঙ্গে থেমে যায়, এরপরই এলাকায় হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও রেলওয়ের জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেনটি হঠাৎ করে কেঁপে উঠে যাত্রীর ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। আহত কয়েকজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন  করা হবে। আপাতত কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031