সালথায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাসির গ্রেফতার।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলার প্রধান আসামি সালথা উপজেলা বিএনপি’র বহিষ্কৃত প্রচার সম্পাদক মোঃ নাসিম মাতুব্বর কে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। সালথা থানা শিদ পুলিশ সূত্রে জানা যায় গত ১৯শে জানুয়ারি আনুমানিক সকাল ১০ টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মোঃ নাসিম মাতুব্বরের সমর্থকরা দেশে অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ও তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্লার দুটি ঘরেও ইউনুস মোল্লার দুটি ঘর বিভাগদী গ্রামের রোহিত সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করে তারপরে দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রধান আসামি হিসেবে ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে ২ টি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031