সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আজাদ হোসেন আওলাদ মিয়া : সাবেক সংসদ সদস্য, বেগম খালেদা জিয়া’র ভাগিনা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।শনিবার (৩ মে) রাতে কিশোরগঞ্জ উপজেলা কাঠালতলী মোড় বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের আহবানে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল(সুপার), জিয়া মঞ্চ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনার হোসেন আমীর, সহ-সভাপতি বাদশা আলমগীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আহ্সান হাবীব ময়না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া, কিশোরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক জামিনুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও কিশোরগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন নীলফামারী জেলা বিএনপির কর্ণধর ও অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তার নিঃশর্ত মুক্তির দাবী জানান নেতাকর্মীরা। এর ব্যতয় হলে বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031