আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন

মোঃমাহাবুবুর রহমান : ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠনকরা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সিজুল হক মিনা নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কোবির সোহাগ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ন সংগঠনিক সচিব মীর দাউদ হোসেন ও ঝিনাইদহ জেলা কমিটির বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সচিব মোঃ তারিফ বিল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীলগণ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানব অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল। তারপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করে,পরিশেষে আগত অতিথিদের আপ্যায়ন করে আলোচনা শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031