মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৬ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ (উপশী) ধানের বীজ আর ওর রাসায়নিক সার বিতারণ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে ২০২৪ -২০২৫ অর্থবছরে খরিপ -১/২০২৫ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ (উপশী)ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, গানিউল হক, রইস উদ্দিন, আল ফুয়াদ প্রমুখ।অনুষ্ঠানে প্রতিজন কৃষক কে ১ বিঘা জমিতে ৫ কেজি করে আউশ (উপশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।