সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৭টা ২০ মিনিটে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূল ও নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করে আসছে। এর অংশ হিসেবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ কর্তৃক কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে শতাধিক অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনটি নেতৃত্ব দেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সালমান মেহেদী অংকন, এএমসি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031