হজযাত্রীদের জন্য “লাব্বায়েক” অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদকঃ হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ “লাব্বায়েক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি অ্যাপটি উদ্বোধন করেন এবং হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “ধর্ম-কর্ম পালনে সহায়ক এবং স্বাস্থ্যসেবাসহ নানা ফিচার সংবলিত এই অ্যাপ হজযাত্রীদের একাগ্রচিত্তে হজ পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, চলতি বছর থেকেই হাজিরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে আগামী বছর থেকে হজে যাওয়ার চিন্তাভাবনার প্রাথমিক পর্যায় থেকেই অ্যাপ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এ ধরনের ব্যবস্থা নেই, সেখানে বিনামূল্যে এই অ্যাপের কারিগরি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ভবিষ্যতে অ্যাপটিকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

“লাব্বায়েক” অ্যাপ চালুর ফলে হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন যেমন সহজ হবে, তেমনি সৌদি আরবে চলাচলও হবে দুশ্চিন্তামুক্ত। অ্যাপটি নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031