নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি,

মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জের ; নাচোল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিদ্যালয় চত্বরে এই মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, মোঃ বাইরুল ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিদ্যালয়টি অন্যায় ভাবে ভোগ করেছেন এবং নিজস্ব স্বার্থে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্থ করেছেন। বক্তারা আরো বলেন, আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তার এসব অনিয়ম চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দ্রুত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছে এবং একটি নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ মানিক হোসাইন, মোঃ নজরুল ইসলাম মাস্টার সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031